দেখতে চাই ঋণখেলাপিদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেয়

আপডেট : ২৪ জুন ২০১৯, ০০:২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয় সংসদে যেসব ঋণখেলাপির তালিকা দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কী ধরনের ব্যবস্থা নেবে তা দেখতে চাই আমরা। ব্যাংকের দলীয়করণের মাধ্যমে আওয়ামীলীগ নেতাদের সেখানে না বসালে ঋণখেলাপি হওয়ার কথা নয়। জনগণের আমানত বিদেশে পাচার করে ব্যাংকগুলোকে খালি করে যারা এই কাজ করছে, তাদের বিরুদ্ধে সরকার কী করে সেটা দেখতে চাই। বাংলাদেশে এখন বাজার দখলের প্রতিযোগিতা চলছে। আধিপত্যবাদ এবং সমপ্রসারণবাদ বাংলাদেশের বাজার দখলের জন্য মরিয়া। আজকে সুবিধাবাদী গোষ্ঠীর জন্য অস্বাভাবিক সরকার অস্বাভাবিক একটা বাজেট করেছে।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ‘ডেমোক্রেটিক মুভমেন্ট’ আয়োজিত ‘২৩ জুন পলাশী ষড়যন্ত্রের প্রেক্ষাপটে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।