দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোটের বৈঠক আহ্বান করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার সন্ধ্যা ৭টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে রমজানে সর্বশেষ ২০ দলীয় জোটের বৈঠক ও ইফতার অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে প্রতি মাসে অন্তত এক বার জোটের শরিকদের সাথে বৈঠক করবেন তারা।
