চার ফুটবলার প্রশিক্ষণ নেবে ব্রাজিলে

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

ব্রাজিল সরকারের উদ্যোগে বাংলাদেশ থেকে চার জন কিশোর ফুটবলার প্রশিক্ষণের জন্য মনোনীত হয়েছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাছাই সম্পন্ন হয়ে চারজনকে চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। এরা হলেন- কুড়িগ্রামের ওমর ফারুক মিঠু, রংপুরের লতিফুর রহমান নাহিদ, নাজমুল আকন্দ, রাজশাহীর জগেন লাকরা। নতুন বছর জানুয়ারিতে এই ফুটবলাররা প্রশিক্ষণ নিতে ব্রাজিল যাবেন। বাছাই করার জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্রায়াল হয়। সেখান থেকে চূড়ান্ত করা হয়েছে চারজনকে।