আফজালুর রহমান সিনহাকে নিয়ে স্মরণ সভা

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২১:৩৩

স্পোর্টস রিপোর্টার

আবাহনী সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যকরী সংসদের উদ্যোগে আবাহনীর প্রয়াত পরিচালক এবং হকি কমিটির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে গতকাল বিকালে আবাহনী টেন্টে স্মরণ সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আফজালুর রহমানের কর্মময় জীবন এবং ক্রীড়াঙ্গনে তার অবদানের কথাগুলো উপস্থিত সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। খেলাধুলায় নিবেদিত প্রাণ প্রচারবিমুখ আফজালুর রহমানের অবদানের কথা শুনে অশ্রুসিক্ত হয়েছেন তাঁর স্ত্রী নাগিনা আফজাল সিনহা, ছেলে ফাহিম সিনহা, কন্যা সাবরিনা সিনহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবাহনীর পরিচালক হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সাবেক ফুটবল তারকা দেওয়ান শফিউল আরেফিন টুটুল প্রমুখ। গত ৮ আগষ্ট আফজালুর রহমান সিনহা ইন্তেকাল করেন।