রংপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ কিশোর নিহত

আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৩৯

রংপুরের গঙ্গাচড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জুন) রাত ৮টার দিকে উপজেলার শেখ হাসিনা তিস্তা সড়ক সেতুর ওপরে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার বাসিন্দা ওয়াজেদ আলী (১৭) ও একই এলাকার শাহ আলম (১৮)।

আহত ১৬ বছর বয়সী হাসান মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে লক্ষ্মীটারি ইউনিয়নে দায়িত্বরত বিট পুলিশ এসআই সত্যেন্দ্রনাথ জানান, শনিবার রাত ৮টার দিকে শেখ হাসিনা তিস্তা সেতুর ওপরে লালমনিরহাটের কাকিনাগামী একটি ট্রাকের রংপুরগামী একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী ও শাহ আলম মারা যান।

ইত্তেফাক/আরএজে