মেয়র পদে হবিগঞ্জে শান্তিপূর্ণ ভোগ গ্রহণ

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৬:২৮

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ২০টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে উৎসুক ভোটাররা কেন্দ্র গুলোতে জড়ো হন। এবার প্রথম হবিগঞ্জে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হলো। 

ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম বারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের ফলে অনেকের মধ্যে ভোট দেওয়ার আগ্রহ তৈরি হয়েছে। 

হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা জানান, নির্বাচন নির্বিঘ্ন করতে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অনেক কেন্দ্রে আরও বেশি পুলিশ রয়েছে। স্ট্রাইকিং ফোর্স আছে। সাদা পোশাকে পুলিশ টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৫০ মামলার পলাতক আসামি গ্রেফতার

৪৭ হাজার আটশ ২০ জন ভোটারের এ পৌরসভায় উপ-নির্বাচনে লড়ছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত মিজানুর রহমান মিজান (নৌকা), বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী এম. ইসলাম তরফদার তনু (মোবাইল ফোন), আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মর্তুজ আলী (চামচ), পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু (নারিকেল গাছ) ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান (জগ)।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত বছরের ২৮ নভেম্বর পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ। এরপর উক্ত পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। বর্তমানে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছেন পৌরসভার প্যানেল মেয়র দিলীপ দাস।

ইত্তেফাক/অনি