তিন ম্যাচের ফাইনাল চান রোহিত

আপডেট : ১১ জুন ২০২৩, ২১:০৪

টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ছুঁয়ে দেখা হলো না ভারতের। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় রোহিত-কোহলিরা। এবার অস্ট্রেলিয়ার কাছে হেরে আরও একবার স্বপ্ন ভঙ্গ হলো ভারতের। অজিদের কাছে হারের পর চ্যাম্পিয়নশিপের ফাইনাল এক ম্যাচের পরিবর্তে তিন ম্যাচে খেলার দাবি করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

অজিদের কাছে হারের পর সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'গত দু'বছর ধরে অনেক পরিশ্রম করে আমরা ফাইনালে উঠেছিলাম। কিন্তু মাত্র একটা ম্যাচেই ফাইনালে খেতাবের ফয়সালা হয়ে গেল। হ্যা আমি চাই, ফাইনাল অন্তত তিন ম্যাচের হোক। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেই ফাইনাল তিন ম্যাচের করা হলে, সেটাই চ্যাম্পিয়ন নির্ধারণের ক্ষেত্রে একেবারে সঠিক হবে।'

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৩ ম্যাচ কেনো ১৬ ম্যাচের হলেও আপত্তি নেই জানিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেন, 'আমরা এরমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতেছি। টেস্ট চ্যাম্পিয়নশিরপের ফাইনাল শুধু তিন ম্যাচের সিরিজ নয়, ১৬ ম্যাচের সিরিজও হতে পারে। অলিম্পিকে কিন্তু খেলোয়াড়রা পদক জেতার জন্য একবারই সুযোগ পায়।'

 

 

ইত্তেফাক/জেডএইচ