বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কিছু সময় পার হওয়ার পরেই দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এতে ভোট কেন্দ্রের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে উঠে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল সাড়ে ৯টার দিকে নগরীর সৈয়দ আব্দুল মান্নান ডি ডি এফ আলিম মাদ্রাসায় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ সময় ভোটারদের ভোট দিতে বাঁধা দিচ্ছে বলে অভিযোগ করেন ২১নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সাইদ আহামেদ মান্নার বড় বোন কানিজ ফাতেমা।
তিনি জানান, অপর প্রার্থী ভোটারদের ভোট দিতে দিচ্ছে না। বলছে অন্য প্রতীকে ভোট দেওয়ার জন্য। এ নিয়ে দুগ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা সাত হাজার ৮৯৯ জন। এই ওয়ার্ডে সাধারণ চার জন ও সংরক্ষিত তিন জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
