হাতপাখার প্রার্থীর ওপর হামলা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বললেন ইসি

আপডেট : ১২ জুন ২০২৩, ১৭:১১

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা' বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান।  সোমবার (১২ জুন)  আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘ফয়জুল করিমের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া হামলার ঘটনা ছাড়াও বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।’

ইত্তেফাক/এএএম