গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পরীক্ষিত ত্যাগী নেতাদের বাদ দিয়ে অন্য দল থেকে হঠাত্ আসা নেতাকে দলীয় মনোনয়ন না দেওয়ার দাবিতে শনিবার জেলা মহিলা দল শহরে ঝাড়ু মিছিল করেছে। ঝাড়ু মিছিলটি স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল-পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের নেত্রী মৌসুমী আকতার তমা, আনোয়ারা বেগম, নার্গিস আকতার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী জানতে পেরেছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রশিদ সরকারকে গাইবান্ধা-২ (সদর) আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা এর তীব্র প্রতিবাদ জানান। এ আসনে দলের পরীক্ষিত ত্যাগী নেতাকে মনোনয়নের দাবি জানান বক্তারা।
