ইউক্রেনের ক্রিভি রিহ-তে রুশ মিশাইল হামলায় নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘দুর্ভাগ্যবশত, ইতিমধ্যে ছয়জন মারা গেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।'
ক্রিভি রিহ-এর আঞ্চলিক গভর্নর রাশিয়ার হামলায় তিনজন নিহত হওয়ার পাশাপাশি ২৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সের্হি লিসাক জানান, একটি পাঁচ তলা বিল্ডিং এখনো আগুনে আচ্ছন্ন এবং ধ্বংসস্তূপের নিচে আরও বেশি লোক আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেইভি রিহ’র সামরিক প্রশাসন প্রধান ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম বার্তায় বলেছেন, ‘একেবারে নির্ভুল শক্তিশালী’ হামলার বেসামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি ভবন ছিল।
তিনি বলেন, সেখানে হামলার পর থেকেই ‘অ্যাম্বুলেন্স পরিষেবা ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। সেখানে তারা অনেক খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ভবনটির ধ্বংস্তুপের নিচে অনেক মানুষ চাপা পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’
ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বশেষ হামলা এটি। যা দেশটির প্রেসেডেন্ট ভলোদিমির জেলেনেস্কির নিজ শহরের ওপর চালানো হয়েছে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১৫ তম মাস চলছে। তবে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ানদের প্রতিহত করার জন্য পশ্চিমা সরবরাহকৃত ফায়ারপাওয়ার ব্যবহার করে পাল্টা আক্রমণাত্মক অভিযান চালাচ্ছে বলে দাবি করছে।
