জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৫

আপডেট : ১৩ জুন ২০২৩, ২০:০২

কুমিল্লার দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধী আমীর হোসেন (৬৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ জুন) উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে।

জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের ওছমান গণি ও তার সহযোগীরা আমীর হোসেনকে পিটিয়ে হত্যা করে বলে মামলার বিবরণে বলা হয়। এ ব্যাপারে ৯ জনকে আসামি করে মামলা করা হলে পুলিশ ওছমান গণি, শামীম ওছমান, শাহাদাৎ হোসেন, সিয়াম মিয়া ও শিহাব মিয়াকে গ্রেপ্তার করেছে।  

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ভূইয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লায় মর্গে পাঠানো হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত।

ইত্তেফাক/পিও