কামিজে ফুলের সাজ

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:৪২

পাশ্চাত্যের মতো আমাদের দেশেও পোশাকের ফ্যাশনে চলে এসেছে ফুলেল মোটিফ বা ফুলের সাজ। সালোয়ার-কামিজ, পাল্লেজো, কুর্তি, স্কার্ট, টপ ইত্যাদিতে মিলছে রং বাহারি পাপড়ির দল। এক সময় পোশাকে ফুলেল সাজ দেখা যেত কেবল উত্সবে। এখন সেই ধারা নেই, পাল্টেছে পোশাকের নকশা আর যোগ হয়েছে নানা রকম মোটিফ। দেশীয় ফ্যাশন হাউসগুলো হাল ফ্যাশনে তাদের পোশাকেও এনেছে নতুনত্ব। তরুণীরা বেশ পছন্দ করছে ফুলের সাজে ডিজাইনকৃত কামিজ বা কুর্তি। 

 

 

পোশাক ও ছবি

জেন্টল পার্ক