রোমের রাস্তায় খুশির চোটে টাকা লুটিয়েছেন জিনাত আমান

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৫:৪৩

বলিউডের একসময়ের জনপ্রিয় ও অন্যতম চর্চিত অভিনেত্রী ছিলেন জিনাত আমান। মাস খানেক হয়েছে তিনি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট খুলেছেন । ইনস্টাগ্রামে অভিষেক হওয়ার পর থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় সমসময় সক্রিয় থাকেন এবং প্রতিদিনই নতুন কিছু শেয়ার করেন ভক্তদের জন্য। সম্প্রতি জিনাত জানিয়েছেন, রোমে বেড়াতে গিয়ে রাস্তায় এক ব্যক্তিকে নিজের সিনেমার গান গাইতে দেখে খুশির চোটে তিনি অনেক টাকা লুটিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী , জিনাত আমান পোস্ট করেছেন ,‘তিনি একজন ইতালীয়কে অ্যাকর্ডিয়নে তার সিনেমার গান ‘ইয়াদন কি বারাত’-এর লিরিক্স বাজাতে শুনেছিলেন। সেই সুর শুনে মুগ্ধ হয়ে যান অভিনেত্রী। ভিনদেশে নিজের সিনেমার গানের সুর শুনে অভিনেত্রী এত খুশি হয়ে হাতের মানিব্যাগটাই তার ক্যাপে রেখে দিয়েছিলেন।

জিনাত অফ-শোল্ডার ফ্লোরাল পোশাক, চোখে কালো রোদ-চশমা পরা নিজের একটি ছবি পোস্ট করে সেই পোস্টের ক্যাপশনে রোমে ভ্রমণের সুন্দর অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। মাঝে-মাঝেই জিনাত আমান পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

৭০-এর দশকের অভিনেতা-অভিনেত্রীদের কাছে সোশ্যাল মিডিয়ার বিষয়টাই ছিল না। একটা সময়ের পর তা ধীরে ধীরে সকলের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে ভালোবাসেন বলিউডের প্রবীণ এই সুন্দরী। 

ইত্তেফাক/পিএস