বর্ষায় বিয়ে, কনের সাজে ওমেন্স ওয়ার্ল্ডে ছাড়

আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:৪৬

এখন শীত, গ্রীষ্ম আর বর্ষা নেই, সারা বছরই বিয়ে করে নতুন ঘর বাঁধছেন অনেকে।

বিয়ের দিনটি ঘিরে মানুষের থাকে অনেক স্বপ্ন। তার অন্যতম হলো তাকে সবচেয়ে সুন্দর দেখাতে হবে। আর কনের সেই চাওয়াকে পূর্ণতা দিতেই সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড এই রোদ-বৃষ্টির মৌসুমে ব্রাইডদের জন্য দিচ্ছে আকর্ষণীয় ব্রাইডাল প্যাকেজ। প্রতিটি প্যাকেজে থাকছে বিশেষ মূল্যছাড়। এখানে গায়ে হলুদ, বিয়ে ও বৌভাতের মেকআপের সঙ্গে প্রি-ব্রাইডাল রূপচর্চায় কনের জন্য থাকছে ব্রাইটনিং ফেসিয়াল, পেডিকিওর, মেনিকিওর, ওয়েল ম্যাসাজ, ওয়াক্সিং।