‘বিশেষ’ উদযাপনের কারণ জানালেন শান্ত

আপডেট : ১৪ জুন ২০২৩, ১৯:৫০

ক্যারিয়েরের শুরুর দিকে বাজে সময় পার করেছেন নাজমুল হাসান শান্ত। আর তাই কম সমালোচনা সহ্য করতে হয়নি এই ব্যাটারকে। তবে বর্তমানে নিজের সেরা সময় পার করছেন শান্ত। ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটাচ্ছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিনে পেয়েছেন শতকের দেখা। শতকের পর করেছেন বাঁধভাঙা উল্লাস।

দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটে চুমু খেয়ে তার এমন বিশেষ উদযাপনের কারণ জানিয়ে শান্ত বলেন, ‘রান যখন করি না, তখন তো করতে পারি না। রান করার পর মন চায় উদযাপন করতে, এজন্য করি। এটা কারো উদ্দেশ্যে না। আমার নিজের ভালো লাগার জন্য করি।'

নিজের পরিশ্রমের ওপর বিশ্বাস রেখে তিনি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করতাম আমার অনুশীলনের ধরণ বা কতটুক কঠোর পরিশ্রম করছি বা কোন জিনিসটা করা দরকার। আমার ওই বিশ্বাস ছিল যে ঠিকভাবে এগোচ্ছি, অনুশীলনে এফোর্টটা ঠিকভাবে দিচ্ছি। কিন্তু ফল আসছিল না। অবশ্যই যখন রান করবো না তখন তো একটা খারাপ লাগা কাজ করেই।’

  

 

ইত্তেফাক/জেডএইচ