১৩ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন শান্ত-জয়

আপডেট : ১৪ জুন ২০২৩, ২০:৩৬

আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৪ জুন) থেকে শুরু হওয়া সিরিজের একমাত্র টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় উইকেটে ২১২ রানের জুটি গড়েন শান্ত ও জয়। এতে ১৩ বছর পর ভেঙ্গে যায় তামিম ইকবাল ও জুনায়েদ সিদ্দিকির রেকর্ড। 

২০১০ সালে ভারতের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে ২০০ রান যোগ করেছিলেন তামিম ও জুনায়েদ। মিরপুরের ভেন্যুতে বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড মুশফিকুর রহিম ও লিটন দাসের। 

২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ষষ্ঠ উইকেটে ২৭২ রানের জুটি গড়েছিলেন মুশফিক ও লিটন।  

ইত্তেফাক/জেডএইচ