গুমোট গুমোট বড্ডো গুমোট দেশ
এই গুমোটের নেই তো পরিশেষ!
ঘরে আগুন বাইরে আগুন
উত্তাপে খুন বরফ দ্বিগুণ
এমনই হয় জুনের পরিবেশ!
এই গরমের বাজেট মহাবিগ
বিগ মানে তো ছোট্টটি নয় ঝিক
রান্না হবে পোস্ত-হাওয়া
চলবে কারো গোস্ত খাওয়া;
হা-পিত্যেশ আয়েশীর বাতিক!
ঝাপসা চোখে আবছা আলোর রেশ
গুমোট হাওয়ায় ভাসছে পুরো দেশ।
উন্নয়নের তপ্ত রোষে
খুচরো কয়েন ঘষে ঘষে
ধুত্তরি ছাই, জীবন-বাজেট শেষ!
