প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যুক্তরাজ্যের পধানমন্ত্রী ছিলেন বরিস জনসন। সেইসময় করোনাকালীন লকডাউনের বিধিনিষেধ ভেঙ্গে তিনি ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন। এ নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টারি কমিটি আজ বৃহস্পতিবার রায় দিয়েছে। তাতে বলা হয়েছে, বরিস জনসন ইচ্ছাকৃতভাবে পার্লামেন্ট ভুল পথে পরিচালনা করছেন। ক্ষবে আল-জাজিরা।
কমিটি বলেছে যে জনসন গত সপ্তাহে পদত্যাগ না করলে সংসদকে বারবার অবমাননার জন্য ৯০ দিনের জন্য এমপি পদ থেকে বরখাস্ত করা হতো।
জনসন এই রায়কে একটি দীর্ঘায়িত রাজনৈতিক গুপ্তহত্যা বলে অভিহিত করেছেন।
২০২০ সালে করোনা মহামারির সময় যুক্তরাজ্যজুড়ে লকডাউন জারি ছিল। ওই সময় দেশটিতে শিক্ষা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বার প্রভৃতি বন্ধ রাখাসহ সামাজিক মেলামেশায় কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়। লকডাউনের বিধি ভঙ্গকারীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে বলে সতর্কবার্তাও দেয়া হয়েছিল এ সম্পর্কিত সরকারি আদেশে। কিন্তু ২০২১ সালের শেষের দিকে অভিযোগ ওঠে, লকডাউনের ওই সময় লন্ডনে প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় কার্যালয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে একাধিকবার নিজের বন্ধু ও শুভানুধ্যায়ীসহ অ্যালকোহল পার্টি উদযাপন করেছেন। পুলিশি তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ার পর এটি ‘পার্টি গেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পায়। ওই কেলেঙ্কারির জেরে ২০২২ সালের ৭ জুলাই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন ৫৮ বছর বয়সী বরিস জনসন।
