জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা আগামী ১৮ জুন (রোববার) থেকে শুরু হচ্ছে। পরিবর্তিত সময়সূচি ও তারিখ অনুযায়ী দুপুর ১টা ৩০ মিনিট থেকে এই পরীক্ষা শুরু হবে।
বৃহস্পতিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উক্ত পরীক্ষায় সারাদেশে ৩২৪টি কেন্দ্রে অনার্স অধিভুক্ত ৭৯৭টি কলেজের প্রায় ২ লাখ ৫৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
