ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে গণশুনানি    

'পেনশনারদের কষ্ট লাঘবে হিসাব বিভাগ ওয়ান স্টপ সার্ভিস প্রদান করছে'

আপডেট : ১৬ জুন ২০২৩, ১৪:১৭

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা (২০২২-২৩) এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস কার্যালয়ে সেবা প্রদান প্রক্রিয়া সহজ করতে গণশুনানি হয়।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সেবাগ্রহিতাদের সাথে এ গণশুনানি হয়। এতে হিসাব মহানিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম ঢাকা থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন। চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস এস এম মনজুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-হিসাব মহানিয়ন্ত্রক (বাজেট ও ব্যয় ব্যবস্থাপনা) মো: আব্দুর রাজ্জাক।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো: নূরুল ইসলাম বলেন, হিসাব মহানিয়ন্ত্রক কার্যালয়ে বর্তমানে পেনশনারদের কষ্ট লাঘবে ওয়ান স্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে। এতে সেবাগ্রহীতাদের সুযোগ বেড়েছে। গণ শুনানিতে তিনি সেবা গ্রহিতাদের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শুনেন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সেবা গ্রহিতাদের গঠনমূলক পরামর্শ বাস্তবায়নের আশ্বাস দেন।

সেবা গ্রহিতারা গণশুনানির উদ্যোগ নেয়ার জন্য ধন্যবাদ জানান এবং ডিসিএ চট্টগ্রাম কার্যালয়ে সেবা প্রদানে সন্তোষ প্রকাশ করেন।

গণ শুনানিতে সিভিল সার্জন ডা: মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক  মোহাম্মদ আবুল কালাম, সহকারী পুলিশ কমিশনার (তদন্ত)  মোঃ মোস্তফা কামাল, বিআইটিআইডি ফৌজদারহাট এর পরিচালক ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ, মেট্টোপলিটন কৃষি অফিসার রেটিনা চাকমা, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: সেখ ফজলে রাব্বী, বাণিজ্যিক অডিট অধিদপ্তরের উপপরিচালক ফারজানা উম্মে খানম, ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস জিনিয়া আকতার সুপতা, অ্যাসিস্টেন্ট ডিভিশনাল কন্ট্রোলার   অব একাউন্টস তুহিন চাকমা, চট্টগ্রাম জেলা রেজিষ্টার মিশন চাকমা, চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহ আলম, শিল্প সম্পর্ক শিক্ষায়তনের অধ্যক্ষ আফিফা বেগমসহ সরকারি বিভিন্ন দপ্তরের আয়ন ও ব্যয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসসি