দেশের সেরা স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে ডেমরার সামসুল হক খান স্কুল এন্ড কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষ্যে গত ২০ জুন ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল বিভাগ থেকে আগত বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিযোগীদের মধ্যে এ প্রতিযোগিতা চলে। উক্ত প্রতিযোগিতায় সার্বিক দিক বিচার বিশ্লেষণ করে সামসুল হক খান স্কুল এন্ড কলেজকে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ হিসেবে ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর পূর্বে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ এ সামসুল হক খান স্কুল এন্ড কলেজ প্রথমে বৃহত্তর ডেমরা থানা পর্যায়ে ও পরে ঢাকা মহানগরী পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছিল। উক্ত কলেজের স্কাউট গ্রুপটি ২০০১ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের ৩৮০ নং দল হিসেবে বাংলাদেশ স্কাউট’স ঢাকা অঞ্চলে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠানটিতে প্রাথমিক শাখায় কাবিং, মাধ্যমিক শাখায় স্কাউটিং ও উচ্চ মাধ্যমিক শাখায় রোভারিং কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে গ্রুপ স্কাউট লিডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন স্কাউটার মো. ইসমাইল হোসেন জাবেদ।
