অন্তর্বাস চুরির দায়ে কারাদণ্ড বাংলাদেশি যুবকের 

আপডেট : ১৬ জুন ২০২৩, ১৮:২২

অন্তর্বাস চুরির অপরাধে দোষী সাব্যস্ত করার পরে এক বাংলাদেশি ব্যক্তিকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন মালেয়শিয়ার আয়ের কেরোহ ম্যাজিস্ট্রেটের আদালত। দুই সপ্তাহ আগে ৫৭ বছর বয়সী এক নারী এ মামলা দায়ের করে। 

মামলার সত্যতা, আসামিদের আপিল ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে ম্যাজিস্ট্রেট নুরুল আসিকীন রোজলী হোসেন মোঃ ইকবাল (৩২)কে সাজা দেন। বাংলাদেশি মুদ্রায় অন্তর্বাসটির দাম ১১৭ টাকার বেশি।

হোসেন গত ৭ জুন, বিকেল সাড়ে ৩ টার দিকে তামান হিলির কোটা ১, জালান মের্দেকার একটি অ্যাপার্টমেন্ট থেকে একটি অন্তর্বাস চুরি করে।

ভুক্তভোগী জানান, ঘটনাস্থলে ক্লোজ সার্কিট ক্যামেরার রেকর্ডিং দেখে এবং অভিযুক্তকে চুরি করতে দেখে পুলিশে রিপোর্ট দায়ের করেন।

এর আগে, ডেপুটি পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ এহসান নাসারউদ্দিন বলেন, অভিযুক্তকে কারাগারে রাখা উচিত কারণ সে উপদ্রব সৃষ্টি করতে পারে এবং মুক্ত হলে অপরাধের পুনরাবৃত্তি করতে পারে।

এরপর আদালত আসামিকে গ্রেপ্তারের তারিখ ১২ জুন থেকে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। যুবকটি একটি বিনোদন মিডিয়ার ওয়েটার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

 

ইত্তেফাক/ এফএস