রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহ ইংল্যান্ডের

আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:২০

জো রুটের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৭৮ ওভারে ৮ উইকেটে ৩৯৩ রানে ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। রুট অপরাজিত থাকেন ১১৮ রানে। 

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১৪ রান তুলেছেঅস্ট্রেলিয়া। ১০ উইকেট হাতে নিয়ে ৩৭৯ রানে পিছিয়ে প্যাট কামিন্সের দল।

বার্মিংহামের এজবাস্টনে  টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। টেস্ট ক্যারিয়ারের ৩০তম সেঞ্চুরি তুলে নেন রুট। ৭ চার ও ৪ ছক্কায় ১৫২ বলে ১১৮ রানে অপরাজিত থাকেন  তিনি। এছাড়া জনি বেয়ারস্টো ৭৮ ও জ্যাক ক্রলি করেন ৬১ রান। অজি স্পিনার নাথান লায়ন নেন ৪ উইকেট।

দিনের শেষভাগে ৪ ওভার ব্যাটউং করে বিনা উইকেটে ১৪ রান তুলেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ৮ ও উসমান খাজা ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয়দিন শুরু করবেন। 

ইত্তেফাক/এসএস