আমির খান ও কারিনা কাপুর একসাথে মাত্র দুটি সিনেমায় জুটি হিসেবে দেখা গেছে তাদের। তবুও শুধু ‘থ্রি ইডিয়েট’ দিয়ে জনপ্রিয় জুটির তালিকায় রয়েছেন তারা। এই জনপ্রিয়কে আবারো সেলুলয়েড পর্দায় আবারো দেখা যাবে। আর এই জুটির ফেরাও যেনো বেশ আলোচনা দিয়ে। না, তাদের জুটির আলোচনা নয়। এবার বিখ্যাত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’ ৫৪তম জন্মদিনে আমির ঘোষণা করেছেন ১৯৯৪ সালের হলিউড ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক করবেন তিনি। সিনেমার শিরোনাম ‘লাল সিং চড্ডা’। সিনেমায় টম হ্যাঙ্কসের চরিত্রে দেখা যাবে আমিরকে।
‘ফরেস্ট গাম্প’-এর জীবনের প্রেম ছিল জেনি কুরান, যে চরিত্রে অভিনয় করে বিখ্যাত হয়েছিলেন অভিনেত্রী রবিন রাইট। আমির খান-এর ‘লাল সিং চড্ডা’-তে সেই চরিত্রেরই ভারতীয়করণ ঘটবে আর সেই নায়িকার ভূমিকাতেই দেখা যাবে করিনাকে। আগামী অক্টোবর থেকে শুরু হবে ছবির শুটিং। এই ছবির জন্য় ২০ কেজি ওজন কমিয়েছেন আমির খান। টম হ্য়াঙ্কস ও রবিন রাইট ‘ফরেস্ট গাম্প’ ছবিতে। ছবির চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। আর এই ছবি লেখার যাত্রাটা শুরু হয়েছিল ‘রং দে বাসন্তী’ ছবি থেকে। আমির সমপ্রতি তাঁর জন্মদিনে বলেন, ‘আমরা যখন ‘রং দে বাসন্তী’র শুটিং করছিলাম, তখনই অতুল আমাকে জিজ্ঞেস করে আমার প্রিয় ছবি কী। বলেছিলাম ফরেস্ট গাম্প। অতুল আমাকে একটা চিত্রনাট্য পড়ে শোনাতে চেয়েছিল। যখন জানতে পারি, সেটা ফরেস্ট গাম্পের রিমেক প্রথমে শুনতে চাইনি, তার তিন বছর পরে শুনেছিলাম। সেই তখন থেকে অর্থাত্ ২০০৯-১০ সাল থেকেই ওই হলিউড ছবির রাইটস কেনার জন্য লড়ে গিয়েছি।’
