চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে মাস্কাটে গণসংবর্ধনা

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৩:৩০

চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে মাস্কাটে গণসংবর্ধনাবাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবিরকে চট্টগ্রাম সমিতি ওমানের উদ্যোগে মাস্কাটের একটি হোটেলে গণসংবর্ধনা দেওয়া হয়। চট্টগ্রাম সমিতি ওমানের  সভাপতি ও ওয়ার্লড এনআরবিসিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মোঃ ইয়াসিন চৌধুরী সিআইপির সভাপতিত্বে  প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম ও কাউন্সিলর  হুমায়ুন কবির।

উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড এনআরিসিএপি অ্যাসোসিয়েশনের নেতারা, সিআইপিরা, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল মাস্কাট, বাংলাদেশ স্কুল জানান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান, রাউজান সমিতি ওমান, হাটহাজারী সমিতি ওমান, নিরসরাই সমিতি ওমান, লুলু এক্সচেঞ্জসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারা ও তাদের পরিবারের সদস্যরা। সমিতির  সাধারণ সম্পাদক প্রকৌশলী তাপস কুমার বিশ্বাসের সঞ্চালনায় বক্তারা বিদায়ী লেবার কাউন্সিলর হুমায়ুন কবির কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং প্রবাসীদের কল্যাণে উনি যে অবদান রেখেছেন তা ওমান প্রবাসীরা সারা জীবন মনে রাখবেন বলে জানান।

ইত্তেফাক/এসসি