তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। সেখানে কয়েকটি সাংস্কৃতি অনুষ্ঠানে অংশ নেন তারা। আমেরিকান-বাংলাদেশ প্রেসক্লাব একটি সম্মাননা প্রদান করেছে এই অভিনেতাকে। এছাড়াও আরো কয়েকটি আয়োজনে তাদের উপস্থিতি ছিল তাদের। ফুলকপি ফাউন্ডেশনের আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথমবারের মতো নিউইয়র্কে পারেফর্ম করেন ওমর সানী ও মৌসুমী। এই আয়োজনটির উদ্যোক্তা ছিলেন বেলাল আহমেদ। তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটির কাছে । তারা আমাদের প্রতিটি আয়োজনকে সমৃদ্ধ করেছেন।’
নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। দুই যুগেরও বেশি সময় ধরে রুপালি জগতে তার পথচলা। এই অভিনেতার অসংখ্য ব্যবসাসফল সিনেমা আজও দর্শকের মনে গেঁথে আছে। চলচ্চিত্র ক্যারিয়ারের ২৯ বছর পার করেছেন তিনি।
