ইতিহাস গড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই দলকে এনে দিয়েছেন বড় জয়। রেকর্ড জয়ের পর সংবাদ সম্মেলনে এসে লিটন জানালেন উপভোগ করেছেন অধিনায়কত্ব।
লিটন বলেন, ‘অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলাররা যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে। ফলে কিপিং করতেও মজা লেগেছে। যখন অধিনায়ক থাকি তখন ভালো লাগে যে এখানে উইকেট পাওয়ার সুযোগ থাকে।’
বড় জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিয়ে তিনি আরও বলেন, ‘যখন প্রথম ইনিংসে শান্ত ও জয়ের ভিত্তিতে আমরা ভালো স্কোর করলাম, তখন থেকে আমরা বিশ্বাস ছিল যে প্রথম ইনিংসের ওপর অনেক কিছু নির্ভর করছে। তাদের আমরা দেড়শ’র আগে অলআউট করেছি। কাজেই কোন পথে যেতে পারি ব্যবধানটা তখনই বোঝা গেছে। তবে উইকেট কঠিন ছিল। দ্বিতীয় ইনিংসেও আমাদের ব্যাটাররা যেভাবে নিজেদের তুলে ধরেছে, এটার সম্পূর্ণ কৃতিত্ব আমাদের ব্যাটার, বোলার ও পুরো দলের।’
