কবি আসাদ চৌধুরী হাসপাতালে

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৬:০২

কানাডায় অবস্থানরত কবি আসাদ চৌধুরী হাসপাতালে ভর্তি রয়েছেন। বিভিন্ন শারীরিক জটিল কারণে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) রাতে তাকে টরন্টোর স্থানীয় একটি হাসপাতালের ইমারজেন্সিতে নেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টসহ নানান জটিল রোগে ভুগছিলেন। এই অবস্থায় তাকে ক্যাথেড্রাল দেয়া হলেও কোনো উন্নতি না হলে বৃহস্পতিবার রাতে দ্রুত ইমারজেন্সিতে নেওয়া হয়।

পরদিন শুক্রবার (১৬ জুন) সকাল ৬টার দিকে কবি আসাদ চৌধুরীকে ইন্টেন্সিভ কেয়ার কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবি আসাদ চৌধুরী বেশ কয়েক বছর ধরে স্বপরিবারে টরন্টোতে বসবাস করছেন।

 

ইত্তেফাক/আরএজে