পরিবারের ছাতা বলা হয় বাবাকে। বাবার কড়া শাসনে বড় হতে হয়েছে একসময়। এখন লেখাপড়া বা অন্য অনেক চাপে বাবার সঙ্গে সময়ই কাটানো হয় না। এমনকি বাবার সঙ্গে কথা বলারও সুযোগ কম। কিন্তু বাবা দিবস উপলক্ষে নতুন করে বাবাকে যেমন আপনি বিশেষ অনুভব করাতে পারেন তেমনি তারসঙ্গে সম্পর্কেরও নতুন মাত্রা যোগ করতে পারেন। কিভাবে করবেন?
পছন্দসই উপহার কিনুন
এই দিনটিতে বাবাকে উপহার দিন। আর উপহার হিসেবে কি দিতে পারেন? বাবাদের আসলে তেমন কিছু চাওয়ার থাকে না। তাকে জামা বা বই দিতে পারেন। ঘড়ি বা নতুন কোনো ডিভাইস দিতে পারেন। সবচেয়ে ভালো হয় অনেক প্রয়োজনীয় কিছু বাবা অনেকদিন চাচ্ছেন নিতে এমন কিছু কিনে দিন।
কথা বলুন
এই দিনটিতে বাবার সঙ্গে কথা বলার উপলক্ষ তৈরি হবে। হয়তো দেখা কিংবা কথা হয় না ঠিকঠাক রোজ। তবে একটা দিনের ছুতোয় নিজের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পাচ্ছেন। সেটা করুন। জানান আপনি কতটা কৃতজ্ঞ। এমনকি বাবা কি চায় তাও জেনে নিন।
ঘুরতে যান
এই দিনটিতে পুরো পরিবার ঘুরতে যাওয়াই ভালো। ঘুরতে যাওয়ার নেতৃত্বে বাবা থাকলে সেই আগের দিনের কথা মনে করবেন। ভালো লাগবে।
বাবাকে যুক্ত করুন নতুন কিছুতে
বাবাকে ক্লাব বা নতুন কোনো ক্যাফেতে নিয়ে যান। তাকে পরিচিত করান নতুন কিছুতে। তার ভালো লাগবে।
বাবার শখের কথা জানুন
এই বয়সে বাবার কিছু শখ গড়ে উঠতে পারে। এই শখ হতে পারে বাগানের, বই পড়ার বা কিছু সংগ্রহের। নিজেও এই শখের কথা জেনে বাবার সঙ্গে আরো সময় কাটানোর সুযোগ গড়ে নিন।
