কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক ফল উৎসব 

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫:৫৫

আইন আদালতের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা কোর্ট রিপোটার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ও ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ৪র্থ তলায় জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে বার্ষিক ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার এ ফল উৎসব অনুষ্ঠানে ঢাকার জেলা ও দায়রা জজ জনাব এ. এইচ. এম. হাবিবুর রহমান ভুঁইয়া, মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান, বিশেষ জজ মো. হাফিজুর রহমান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাশফিকুল ইসলাম এবং ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নুরসহ অন্যান্য বিচারকগণ।

কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ঢাকা'র সভাপতি এবং দৈনিক ইত্তেফাকের কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ এ এইচ এম হাবিবুর রহমান ভুঁইয়া শুভেচ্ছা বক্তব্যে বলেন, এ রকম অনুষ্ঠানে আমরা অনুপ্রাণিত। আপনারা প্রতি বছর এমন অনুষ্ঠান আয়োজন করেন প্রত্যাশা রইল।

মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান বলেন, আমার ৩২ বছরের চাকরির জীবনে এমন অনুষ্ঠান পাইনি। এই অনুষ্ঠানের ফলে আমরা আনন্দিত। সবসময় এমন অনুষ্ঠান আমরা চাই। কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কর্তৃক বিচারকদের সৌজন্য ফল উৎসব প্রতি বছরের একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, কোর্ট রিপোটার্সের সদস্যরা আইনজীবী এবং সাংবাদিক তাদের নিকট আমরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি।’

অতিরিক্ত জেলা জজ কেশব রায় চৌধুরী বলেন, আপনাদের ফল উৎসবে পূর্বেও আমি অংশগ্রহণ করেছি। খুবই ভালো অনুষ্ঠান। তবে ফল উৎসবের মতো আরও বিভিন্ন অনুষ্ঠান আপনারা আয়োজন করেন এমন প্রত্যাশা রইল।

ফল উৎসব অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট মো. গাফফার হোসেন ইমন।

ইত্তেফাক/এএএম