ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ফিরলেন আফিফ

আপডেট : ১৮ জুন ২০২৩, ১৮:০৩

আফগানিস্তানের বিপক্ষে ইতিহাস গড়ে টেস্ট জয়ের পরই ওয়ানডে দল ঘোষণা করা হয়। ওয়ানডের পর এবার আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৮ জুন) এক বিবৃতিতে ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করে বিসিবি। 

টি-টোয়েন্টি দলে ফিরেছেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। এর আগে ওয়ানডে দলেও ডাক পান এই বাঁহাতি ব্যাটার। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ শুধুমাত্র জাকের আলী অনিক। 

আইরিশদের বিপক্ষে স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি অনিকের। আর তাই কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামবে বাংলাদেশ। 

বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন ধ্রুব।

 

ইত্তেফাক/জেডএইচ