প্রাইম ব্যাংক সম্প্রতি ‘প্রাইম মোটরসাইকেল ফাইন্যান্সিং’ নামে নতুন একটি সেবা চালু করেছে, যার মাধ্যমে নতুন মোটরসাইকেল ক্রয় করা যাবে। প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ফায়সাল রহমান, কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এ এন এম মাহফুজ প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সেবাটির উদ্বোধন করেন
০০০০
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৯ সালের এসএসসি/ দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত, দরিদ্র ও প্রতিবন্ধীদের সম্প্রতি সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের সাবেক চেয়ারম্যান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিকুল আলমসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০০
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানি, কাতার-এর মধ্যে সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে এক কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। গাল্ফ এক্সচেঞ্জ কোম্পানি, কাতার-এর জেনারেল ম্যানেজার জাফর আলি আল-শারাফ এবং এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ খান চুক্তিপত্রে স্বাক্ষর করেন
০০০০০
সম্প্রতি রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আজিজুর রহমান। সভায় গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫% স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয়
