নজর কাড়লো দীপিকা-রণবীরের ভিন্নধরনের সাজ

আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭:৫৫

বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে করণ দেওল-দৃশা আচার্যর বিয়ের রিসেপশন পার্টিতে বসেছিল চাঁদের হাট। আমির খান থেকে শুরু করে সালমান খান, উপস্থিত ছিলেন প্রয়া সব বলি তারকা। এদিকে করণ-দৃশার রবিবারের রিসেপশন পার্টিতে সকলের নজর কেড়েছে বলিউড যুগল দীপিকা পাডুকোন-রণবীর সিং এর ভিন্নধরনের সাজ ।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী,এ্যথনিক সাজে দীপিকা-রণবীর সিং ধরা দিলেন করণ দেওলের বৌভাতের অনুষ্ঠানে। অনুষ্ঠানে দীপিকা-রণবীরের সঙ্গে রণবীরের বাবা জগজিৎ সিং ভবানী, মা অঞ্জু ভবানী এবং বোন ঋত্বিকা ভবানীও উপস্থিত ছিলেন। 

 অভিনেতার পরনে ছিল সাদা শেরওয়ানি এবং ম্যাচ করা প্যান্ট। সঙ্গে ছিল সানগ্লাস। অন্যদিকে দীপিকাকে দেখা যায় একটি কালো আনারকলিতে। মনোরম পরিবেশে তারা যোগদান নাচে- গানে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কপিল শর্মা। এছাড়া নাতি করণের রিসেপশন পার্টিতে উপস্থিত ছিলেন ধর্মেন্দ্রও।

প্রসঙ্গত, উল্লেখ্য বাঙালি পরিচালক অনীক দত্তের ভাগ্নি দৃশা। মুম্বাইয়ের অভিজাত হোটেলে বসেছিল তাদের বিয়ের আসর। সেদিন ধর্মেন্দ্র-নাতি কারণ দেওয়াল পরেছিলেন ক্রিম রঙের শেরওয়ানি এবং দৃশা লাল লেহেঙ্গা। পাঞ্জাবি বিয়ে হয়েছিল তাদের। সলমন-আমির ছাড়াও উপস্থিত ছিলেন সুনীল শেট্টি, শত্রুঘ্ন সিনাহ, জ্যাকি শ্রফ। ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন ববি দেওল, অভয় দেওল।

ইত্তেফাক/পিএস