অ্যালবাম আর্কাইভ বন্ধ করছে গুগল

আপডেট : ২০ জুন ২০২৩, ১৩:৪৩

১৯ জুন থেকে গুগল তাদের অ্যালবাম আর্কাইভ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। অনেকেই হয়তো এই ফিচার সম্পর্কে জানেন না। মূলত গুগল প্রোডাক্ট থেকে কন্টেন্ট দেখা ও সমন্বয় করা যায়। অর্থাৎ ১৯ জুনের পর থেকে এই ফিচার বন্ধ করে দেওয়া হচ্ছে। এই ফিচারের বদলে গুগল টেকআউট ফিচার ব্যবহার করতে বলা হচ্ছে। 

এ বিষয়ে তারা একটি মেইলও দিয়েছে। ছোট থাম্বনেইল বা ছবি এবং হ্যাং আউটের ডাটা ডিলেট হবে। এ বিষয়ে তারা বিস্তারিত জানিয়েছে। যেহেতু অ্যালবাম আর্কাইভ বন্ধ করে দেওয়া হচ্ছে তাই গুগল টেক আউট দিয়ে ডাটা ব্যাকআপ রাখার অনুরোধ করা হয়েছে৷ কিন্তু সেটি কিভাবে করবেন? 

টেক আউটের মাধ্যমে ডাটা ব্যাকআপ করলে গুগল আপনায় একটি লিংক পাঠাতে পারে। ওই লিংকের ডাটা ড্রপবক্স, গুগলড্রাইভ বা ওয়ানড্রাইভের মতো ক্লাউড স্টোরেজে ডাটা ব্যাকআপ রাখতে পারবে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন