প্রকাশ হলো ইমার্জিং এশিয়া কাপের সূচি

আপডেট : ২০ জুন ২০২৩, ১৫:৪৪

আসন্ন জুলাই মাসে শ্রীলঙ্কায় বসতে চলেছে ইমার্জিং এশিয়া কাপের আসর। আসন্ন এই টুর্নামেন্টের জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ‘এ’ দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টের সূচিও প্রকাশ করে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। 

আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ জুলাই। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে দুই গ্রুপে ভাগ হয়ে। বাংলাদেশ আছে গ্রুপ ‘এ। টাইগারদের তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ওমান আর আফগানিস্তান। 

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইমার্জিং দল: সাইফ হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, পারভেজ হাসান ইমন, নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, শেখ মাহেদী, আকবর আলী, রাকিবুল ইসলাম, মুশফিক হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল।

ইত্তেফাক/এসএস