বিশাল দেহের শাহিওয়াল জাতের গরুটির নাম রাখা হয়েছে কিং বাবু। আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রায়পুরের ‘কিং বাবু’। ষাঁড়টির দৈর্ঘ্য ৫ ফুট ৪ ইঞ্চি, প্রস্ত ৭ ফুট ৪ ইঞ্চি। ওজন প্রায় ৫৮ মণ। বিক্রির জন্য খামারের মালিক দাম হাঁকাচ্ছেন ৩০ লাখ টাকা।
ষাঁড়ের মালিক মোহাম্মদ উল্যা জানান, প্রায় সাড়ে তিন বছর আগে চারদিন বয়সী বাছুরসহ দুই লাখ ৫৩ হাজার টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের এই গাভী কেনেন। ওই বাছুরটি এখন বড় আকারের একটি ষাঁড়ে পরিণত হয়েছে। যার ওজন প্রায় ৫৮ মণ। বিশালাকৃতির হওয়ায় খামারি ষাঁড়টির নাম রেখেছেন ‘কিং বাবু’। আসন্ন কুরবানির ঈদে ষাঁড়টি বিক্রির জন্য এর দাম হাঁকাচ্ছেন ৩০ লাখ টাকা। পরম মমতায় লালনপালন করা ষাঁড়টি আগামী ২১ জুন ঢাকার গাবতলীর হাটে তুলবেন।
রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, ষাঁড়টির ২ হাজার ৩০০ কেজি মাংস হওয়ার সম্ভাবনা রয়েছে। গরু লালনপালন ও বিশেষ খামারের গরু তদারকিতে কাজ করছেন প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
