রূপচর্চার টুকিটাকি

আপডেট : ২১ জুন ২০২৩, ১০:০৭

আজকাল প্রাকৃতিক উপায়ে ত্বকের পরিচর্যা করার চেষ্টা বেশি হয়। আর এই চেষ্টার কাজ করতে গিয়ে অনেকে স্কিনকেয়ারের বেসিকটাই ভুলে যান বা জানেন না। স্কিনকেয়ারের মুল বিষয়গুলো জেনে আসি চলুন: 

স্কিনকেয়ারে যা আপনার লাগবেই

  • প্রায় সব ধরনের ত্বকেই মাইল্ড জেল বেজড ক্লেনজার জরুরি। 
  • ত্বকের যত্নে টোনার লাগবে৷ তবে তৈলাক্ত ত্বকে অ্যাস্ট্রিনজেন্টও মন্দ হয় না।
  • মাইল্ড স্ক্রাব অথবা মাইল্ড ক্যামিকেল অ্যাক্সফোলিয়েটর ব্যবহার করুন। 
  • ত্বকে ময়েশ্চারাইজার লাগবেই৷ তবে আজকাল সানস্ক্রিনেই ময়েশ্চারাইজার দেওয়া থাকে। আর সানস্ক্রিন তো লাগবেই৷ 
  • ত্বকের নির্জীবতার বিরুদ্ধে সেরাম ব্যবহার করা জরুরি। 

স্কিনকেয়ারে কোনটির ব্যবহার কিভাবে

  • মেকআপ তোলা না থাকলে এবং অয়েল বেজড ক্লেনজার হলে আগে মেকআপ তুলে নিতে হবে। তারপর ব্যবহারে সুফল পাবেন। 
  • ক্লেনজারের পর এক্সফোলিয়েটর করতে হবে৷ তবে ক্যামিকেল এক্সফোলিয়েটর দিনে ভুলেও না। রাতে ব্যবহার করুন। 
    এক্সফোলিয়েটরের পর টোনার ও সেরাম ব্যবহার করে আই ক্রিম লাগাতে হবে৷ 
  • সানস্ক্রিন দিনে ব্যবহার করবেন ও রাতে ময়েশ্চারাইজার। 
ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন