অস্ট্রেলিয়ার বিপক্ষেও নেই জেসন রয়

আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:৪৩

হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না ওপেনার জেসন রয়। যদি, ফিটনেস ফিরে পেয়ে এই বিশ্বকাপেই তাকে ফেরানোর ব্যাপারে আশাবাদী ইংল্যান্ড দল।

এর অর্থ হলো জেমস ভিন্স আজ আরো একবার সুযোগ পাবেন ওপেনিং পজিশনে। দু’টো ম্যাচ খেলে অবশ্য এখনো তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। হ্যাম্পশায়ারের এই অধিনায়ক দুই ম্যাচে করেছেন মোটে ৪০ রান।

গেল ১৪ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ২৮ বছর বয়সী রয় বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান। গতকাল সোমবার, আবারও তার স্ক্যান করা হয়েছে। ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আশা করছে, আগামী রবিবার ভারতের বিপক্ষে ম্যাচে তিনি ফিরতে পারবেন।