দুদকের সহকারী পরিচালকের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ

আপডেট : ২২ জুন ২০২৩, ১৫:৫৮

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হকের নাম ব্যবহার করে একাধিক রাজউক কর্মকর্তাকে ফোন দিয়ে সরাসরি টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। 

নাম প্রকাশে অনিচ্ছু রাজউক উপ-পরিচালক বলেন, আমার মোবাইলে ফোনে কল আসে অপরিচিত একটি নম্বর থেকে। যিনি ফোন করেন তিনি নিজেকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দেন; রুহুল হক। আমাকে তিনি বলেন, ‘আপনার নামে একটি দুর্নীতির মামলা আছে। এর অনুসন্ধান চলছে। আপনাকে বাঁচাতে সহায়তা করবো আমরা।

দুদকের জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারীসহ দেশের সর্বস্তরের মানুষের প্রতি এ অনুরোধ জানানো হয়। দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা সন্দেহ তাৎক্ষণিকভাবে ১০৬ নম্বরে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক জানায়, একশ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের নাম ভাঙিয়ে ভুয়া পরিচয় দিয়ে জনসাধারণের বিভ্রান্ত করার চেষ্টা এবং অর্থ দাবি করছে। 

তিনি আরো বলেন, আমাদের সকল কার্যক্রম গুলি চিঠির মাধ্যমে হয়ে থাকে। কোন ব্যক্তির বিষয়ে অভিযোগের সত্যতা পেলে হলে তাকে প্রাথমিকভাবে চিঠির মাধ্যমে অফিসে ডাকা হবে। আমাদের কাছে প্রতিদিন শত শত অভিযোগ নামে বেনামে জমা হয়। এগুলো থেকে যাচাই করে তদন্ত করে যেসব অভিযোগগুলি সত্যতা পাওয়া হয় সেসব অভিযুক্ত ব্যক্তিদেরকে অফিসিয়াল নিয়মের মাধ্যমে ডাকা হয়। এই ধরনের প্রতারক ফোন দিলে থানায় জিডি করার করে প্রশাসনের সহযোগিতা নেওয়া জন্য তিনি বলেন।

 

ইত্তেফাক/আর