দীপিকার পোস্টে ‘কুকুরছানা পোজ’ বলে মন্তব্য করলেন আলিয়া

আপডেট : ২২ জুন ২০২৩, ১৮:০৬

গতকাল ছিল বিশ্বযোগব্যায়াম দিবস। আর দিবসটিতে বলেউড তারকাদের আনেকেই যোগব্যায়ামের বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলে তা ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে দেখা যায়। অন্যান্য তারকাদের ভিড়ে আলাদা করে নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন। নিজের যোগব্যায়াম ভঙ্গিমার ছবি পোস্ট করে দীপিকা ভক্তদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিলে তাকে ‘কুকুরছানা পোজ’ বলে মজার মন্তব্য করে উত্তর দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ২১ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকা নিজের একটি ছবি পোস্ট করে বিশ্ব যোগব্যায়াম দিবস পালন করেছেন। ছবিতে তাকে হাঁটু মুড়ে বসে ঘাড় নিচু করে পিঠ সোজা রেখে পোজ দিতে দেখা যায়।তবে তিনি আসনের নাম প্রকাশ না করে পোস্টে লিখেছেন, ‘আপনারা কতজন এই আসনের ব্যাপারে জানেন? ওয়ার্ল্ড যোগা ডে।’ 

আর সে পোস্টে অনেকের সঙ্গে উত্তর দিয়েছেন আলিয়া ভাট। আলিয়া এদিন সহকর্মীর পোস্টে লিখেছেন,‘কুকুরছানা পোজ’। এদিকে আরেক ভক্ত লিখেছেন ‘বিছানার নিচে যখন চপ্পল ঢুকে যায়।’ যদিও অনেকেরই মতে দীপিকার এই আসনের নাম জানু-বক্ষ আসন। এই আসনের মাধ্যমে শিরদাঁড়ার আরাম হয়। 


 দীপিকা রণবীর কাপুরের প্রাক্তন আর আলিয়া রণবীরের স্ত্রী। তবু দুজনার মধ্যে রয়েছে সুসম্পর্ক । সম্প্রতি আলিয়াকে দেখা গিয়েছিল সানি দেওলের ছেলের রিসেপশন পার্টিতে। হাজির হয়েছিলেন রণবীর কাপুরও। সেখানে নাচতেও দেখা যায় তাকে। এই বছরের শুরুটা বেশ ভালই হয়েছিল দীপিকার। তার আগামী সিনেমা ‘ফাইটার’ মুক্তি পাবে এই বছরেই। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছে হৃতিক রোশন। 

ইত্তেফাক/পিএস