জামালপুরে যুদ্ধাপরাধী মামলার আসামি ৮ বছর পর গ্রেপ্তার

আপডেট : ২২ জুন ২০২৩, ২০:১৩

জামালপুরে যুদ্ধাপরাধী মামলায় বেলায়েত হোসেন (৮০) নামে এক আসামিকে ৮ বছর পর গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। বৃহস্পতিবার (২২ জুন) বেলা ৩টার সময় জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।  

জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, বেলায়েত হোসেন একটি যুদ্ধাপরাধী মামলার পলাতক আসামি। তিনি ৮ বছর পালিয়ে ছিলেন। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বেলায়েত হোসেনকে জামালপুর সদর থানার ঘোড়াধাপ ইউনিয়নের হরিনাকান্দা গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানায় একটি মামলা রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও