কুমিল্লায় বোরকা পরা চোর চক্র সক্রিয়, সাত জন গ্রেফতার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৪:৩২

আসন্ন ঈদ উল-আযহাকে টার্গেট করে কুমিল্লা নগরীতে বোরকা পরা মহিলা চোর চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। 

চক্রের সদস্যরা অভিজাত মার্কেট ও নগরীর জনবহুল এলাকায় নানা কৌশলে পথচারী ও সহজ-সরল নারীদের সঙ্গে সখ্যতা গড়ার ভান করে ভ্যানিটি ব্যাগ, মালামাল কৌশলে চুরি করে নিয়ে যায়। এমনই আন্তঃজেলা মহিলা চোর চক্রের সাত সদস্যকে নগরীর টমছমব্রিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা পুলিশ সুপার আবদুল মান্নান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

ইত্তেফাক/এমএএম