নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের (আপিল) কার্যালয়। ৫টি ভিন্ন পদে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৪ জুলাই।
প্রতিষ্ঠানের নাম: কর কমিশনারের (আপীল) কার্যালয়, কর আপীল অঞ্চল-চট্টগ্রাম
১। পদের নাম: কমিপউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কমিপউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম বিভাগের সব জেলা
২। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম-কমিপউটার অপারেটর
পদ সংখ্যা :১টি । শিক্ষাগত যোগ্যতা:কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি । অন্যান্য যোগ্যতা: কমিপউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে ৫০ ও ৮০ শব্দ হতে হবে । কমিপউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম বিভাগের সব জেলা।
৩। পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কমিপউটার অপারেটর
পদ সংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: কমিপউটার ব্যবহারে দক্ষতা। শর্ট হ্যান্ডে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় সর্বনিন্ম গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ হতে হবে । কমিপউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ ।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি (এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সব জেলা)
৪। পদের নাম: গাড়ি চালক
পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা: হালকা যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি (এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সব জেলা)
৫। পদের নাম: অফিস সহায়ক
পদ সংখ্যা :২টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর (এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সব জেলা)
বয়সসীমা:১ জুন ২০২৩ তারিখ হিসেবে ১৮-৩০ বছর। (মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য)। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে, তারাও আবেদন করতে পারবেন। ২ ও ৩ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: স্থায়ী । প্রার্থীর ধরন: নারী-পুরুষ । কর্মস্থল: চট্টগ্রাম
আবেদন ফি: ১ নং পদের জন্য ৩৩৪ টাকা।
২-৪ নং পদের জন্য ২২৩ টাকা। ৫ নং পদের জন্য ১১২ টাকা
আবেদনের শেষ সময় :৪ জুলাই, ২০২৩ (বিকেল ৫টা)
