সুনামগঞ্জে নিরাপদ অভিবাসনের উপায় শীর্ষক সেমিনার

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৩

 “জেনে বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দুটোই পাই”— এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ‘‘বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনই নিরাপদ অভিবাসনের একমাত্র উপায়’’ শীর্ষক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সফর আলী প্রমুখ।