রামগঞ্জে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল কৃষকের বসতঘর

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৪

রামগঞ্জের ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের হতদরিদ্র কৃষক বাবুল মিয়ার বসতঘরটি গ্যাস সিলেন্ডারের লিক থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৯টায়। বাবুল মিয়া জানান, নাগমুদ বাজারের একটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার এনে ঘরে রেখে যায়। কিছুক্ষণ পর তার স্ত্রী চুলায় গ্যাস সংযোগ দিতে গেলে সিলিন্ডারের মুখ দিয়ে গ্যাস বের হয়ে পাশে থাকা বাতি থেকে আগুন ধরে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। গ্যাস সিলিন্ডারটি ছিল পুরোনো। আগুনে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মফিজুর রহমান জানান, গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুনের সূত্রপাত হয়।