টিকটক করবে অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতা

আপডেট : ২৪ জুন ২০২৩, ১৪:১১

'ট্রেন্ডি বিট' নামে টিকটক একটি নতুন অ্যাপ বানাচ্ছে বলে জানিয়েছে। এটি মূলত টিকটকে শপিং অপশন হিসেবে যুক্ত হবে। যতটুকু জানা গেছে ট্রেন্ডি বিট অপশনটি নিয়ে যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলক কাজ চালাচ্ছে। 

নতুন এই ফিচারটি পরীক্ষামূলক তাই বিস্তারিত জানা যায়নি কিছু। তবে এই ফিচারটি যুক্তরাষ্ট্রে প্রথম চালু হতে পারে। এই প্রজেক্টের মাধ্যমে টিকটক সরাসরি অ্যামাজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই ফিচার যুক্ত হলে শপ, ব্র্যান্ড সহজেই তাদের পণ্য বিক্রি করতে পারবে। আবার বলা হচ্ছে এই ফিচারের মাধ্যমে টিকটক নিজেদের পণ্য বিক্রি করবে। এই ফিচার অ্যামাজন বেসিকের মতোই বলা চলে। 

ইতোমধ্যে টিকটক একাধিক ব্র্যান্ড ও তাদের পণ্য তোলার চেষ্টা করছে। এমনিতেই টিকটকের প্রতিদ্বন্দ্বীরা এ নিয়ে কাজ করতে চাইলেও একাধিকবার পিছিয়েছে। তবে টিকটক এ কাজে লেগে রয়েছে। তাই আশা করা যায় নতুন মডেলে টিকটক ভালো করবে।

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন