দিনাজপুরে নারী সমাবেশ

আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:২৭

দিনাজপুরে নারীর নিরাপত্তা, সম্পদ ও সম্পত্তিতে অধিকার এবং সকল প্রকার নির্যাতন থেকে মুক্তি ও স্বাধীনতা নিশ্চিতকরণ শীর্ষক নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে নারী সমাবেশ ও আলোচনা সভা হয়। আন্তঃজেলা জন-নারী ঐক্য পরিষদ ও জাতীয় নাগরিক নিরাপত্তা জোট আয়োজিত নারী সমাবেশ ও আলোচনা সভায় আন্তঃজেলা জন-নারী ঐক্য পরিষদের আহ্বায়ক খতেজা বেগম সভাপতিত্ব করেন।