জয়পুরহাট- মোকামতলা, জয়পুরহাট- হিলি বাইপাস ও জয়পুরহাট-আক্কেলপুর সড়ক সংস্কার ও মেরামতের দাবি না মানলে আগামী ১১ জুলাই থেকে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে জয়পুরহাটের মোটর মালিক, শ্রমিক, ট্যাংক ও ট্যাংকলড়ি মালিক শ্রমিক পরিষদ। সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন স্থানীয় পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে মোটরশ্রমিক নেতৃবৃন্দ অভিযোগ করেন দীর্ঘদিন ধরে জয়পুরহাটের সড়কগুলো বিশেষ করে জয়পুরহাট-মোকামতলা, হিলি বাইপাস ও জয়পুরহাট-আক্কেলপুর সড়ক মেরামত ও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনাও ঘটেছে। ফলে চালক ও হেলপাররা কাজে অনাগ্রহ প্রকাশ করেছে। এ অবস্থায় আগামী ১০ জুলাইয়ের মধ্যে সড়কগুলো যানবাহন চলাচল উপযোগী করা না হলে ১১ জুলাই থেকে সকল প্রকার যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
লিখিত বক্তব্য রাখেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী।
