ভ্রাম্যমাণ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চলচ্চিত্র উত্সব। জেলা ফিল্ম সোসাইটি ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের প্রিয়া সিনেমা হলে এ উত্সবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি একরামুল হক লিকুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে প্রর্দশন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা ‘আমার বন্ধু রাশেদ’। আরো ৫ দিন প্রদর্শিত হবে— গেরিলা, আগুনের পরশমনী, হীরক রাজার দেশে, দিপু নাম্বার-২সহ মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সামাজিক বিষয়ক ১৫টি সিনেমা। প্রতিদিন বেলা ১২টা, বিকাল ৩টা ও সন্ধ্যা ৬টায় প্রর্দশিত হবে এ সব সিনেমা। এ চলচ্চিত্র উত্সব সবার জন্য উন্মুক্ত।
